• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,ঝালকাঠিতে আহত ১৩

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ২০৪ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর বাসটি ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ভোরে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের ভান্ডারিয়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা ১৩ যাত্রী আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ