• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১১৬ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঝালকাঠির নবগ্রামে এইচএসসি পরীক্ষার্থী রমজানকে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং। রবিবার বিকেলের ঘটনায় সহপাঠিরা মঙ্গলবার দুপুরে নবগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে কিশোর গ্যাং লিডার সিফাতসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

২৪ আগস্ট রবিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের বেতরা এলাকার কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত রমজানকে প্রথমে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহা বিদ্যালয়ে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

আহত রমজান নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের আলাউদ্দিন তালুকদারের পুত্র এবং নবগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য অনুষ্ঠিত বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত দুই মাস পূর্বে বেতরা এলাকার কাওছার হোসেনের ছেলে সিফাতের সাথে রমজানের কথার কাটাকাটি হয়।

দ্বন্দের কয়েকদিন পর তাদের মধ্যে মিমাংশাও হয়। মিমাংশা হওয়ার পরেও রমজানের প্রতি তাদের ক্ষোভ থেকেই যায়।

২৪ আগস্ট রবিবার কৃষি ব্যাবহারিক পরীক্ষা দিয়ে বিকেলে নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাঠি-বাউকাঠি নতুন সড়কের বেতরা এলাকায় রমজান ও তার কলেজের বন্ধুরা মিলে ঘুরতে যায়।

ঘোরাঘুরির মাঝে সবাই মিলে ছবি তুলছিলো। বিষয়টি বেতরা এলাকার সিফাত দেখতে পেয়ে পূর্ব শত্রুতার জেরে সিফাত ও তার আত্মীয়সহ আরো ১৫/২০জন মিলে দেশীয় অস্ত্র, দা, শাবল, জিআইপাইপ, বাঁশ নিয়ে কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধাওয়া করে মারধর শুরু করে।

রমজানের সাথে থাকা অন্য বন্ধুরা আহত হলেও রমজান গুরুতর আহত হয়।

বিক্ষোভকারী সহপাঠিরা জানায়, রমজান খুব ভালো এবং ভদ্র ছেলে। ওর পরীক্ষা রবিবারে শেষ হয়েছে। ওর উপর হামলার ঘটনায় প্রশাসনের কাছে কঠিন বিচার
চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমরা মানববন্ধন করব এ খবর শুনে অধ্যক্ষ মো. আখতার হোসেন আমাদের মানববন্ধন না করার জন্য বাধা প্রদান করেন।

অধ্যক্ষ মো. আখতার হোসেন বাধা প্রদানের বিষয়টি অস্বীকার করে জানান, আহত শিক্ষার্থীর বিষয় সভাপতি ও ম্যানেজিং কমিটির অন্যদের সাথে আলাপ করেছি। সভাপতি দু’/একদিন পরে আসবে এবং বিষয়টি দেখবেন।

আহত রমজান তালুকদারের বাবা বলেন, আমার ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা খুবই খারাপ। আমার ছেলের উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করব।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ