• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

জনপ্রিয় সংবাদ / ২৮ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ

ভারতের সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ) নিজে দেশের ছয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসা ৬ নাগরিক এখন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছে। তারা দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে অবৈধভাবে বসবাস করছিলেন।

৬ ভারতীয়কে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, তাদের নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।

পরে তারা চাঁপাইনবাবগঞ্জ এসে অবৈধভাবে বসবাস করছিলেন। এরআগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে পুশইন করে। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তারা ভারতের নাগরিক।

ভারতীয় ৬ নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (০৬), মো. দানেশের মো. সাব্বির (৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ