• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

‘ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত’-প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৫ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধার করেছে অন্তর্বর্তী সরকার। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।’

আজ মঙ্গলবার মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব। এজন্য আমাদের অনেক সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি।’

এ সময় মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, এখানে অপার সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গারা আমাদের জন্য বড় সংকট। এ সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সাহায্য চাই।’

এ ছাড়া বাংলাদেশের তরুণদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান ড. ইউনূস।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি নোট বিনিময় স্বাক্ষর হয়। প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনেই এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

পুত্রাজায়ায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতা স্মারক সই ও নোট বিনিময় হয়।প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এটি প্রত‍্যক্ষ করেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে একটি ব্যবসায় ফোরামে অংশ নেবেন ড. ইউনূস। এরপর তিনি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

আগামীকাল বুধবার (১৩ আগস্ট) ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য ও নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. ইউনূস। এরপর প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেবে ইউকেএম বিশ্ববিদ্যালয়টি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতাও দেবেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ