• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সর্বদা প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১০৪ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে যা যা করা দরকার তার সব করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সব সময় আমরা ধর্ম-বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। দীর্ঘদিন ধরে আমরা এই সম্প্রীতি নিয়ে বসবাস করছি। একসঙ্গে সবাই বসবাসের জন্য কাজ করছি আমরা।

তিনি বলেন, এ দেশ সবার। সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে চাই৷ পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সব কিছু করতে প্রস্তুত সেনাবাহিনী।

সেনাপ্রধান আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার, সব করতে প্রস্তুত। আমরা হিংসা-বিদ্বেষ চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ