• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৮৭ দেখায় সময়:
সর্বশেষ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৫তলা থেকে নিচে পড়ে মো. শফিউল ইসলাম (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গতকাল (১০ এপ্রিল) যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপরা মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মানাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢামেকের মর্গে পাঠাই।

মো. নাজমুল হাসান আরও জানান, নিহত শফিউল ইসলাম গাইবান্ধা জেলার শাগাটা থানার শিমুলতলী গ্রামের মৃত শহিদুল ইসলামের সন্তান। বর্তমানে ওই নির্মানাধীন ভবনেই থাকতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ