• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর সাথে থাকা ২০০ ভরি স্বর্ণ ছিনতাই

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৮৬ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় গুলি করে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৪৩)। অলংকার নামে জুয়েলারি দোকান রয়েছে।

ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন বলেন, ‘রাতে দোকান বন্ধ করে দুইশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।’

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ সময় তার পায়ে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে রামপুরা থানা-পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান বলেন, ‘ভিডিও দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে। তাছাড়া সিসিটিভি ফুটেজেও পাওয়া যাবে। আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ