• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

উত্তরপত্র মূল্যায়নে ‘অবহেলা’: ৭১ পরীক্ষক ‘কালো তালিকায়’

নিজস্ব প্রতিবেদক / ২৩ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘দায়িত্বহীনতা’ ও ‘অবহেলার’ অভিযোগে ৭১ পরীক্ষককে ‘কালো তালিকাভুক্ত’ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এসব শিক্ষক আগামী পাঁচ বছর বোর্ডের কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার শনিবার বিকালে সংবাদমাধ্যমকে বলেন, “এসব শিক্ষকের বিরুদ্ধে দায়িত্তে অবহেলার প্রমাণ পেয়েছি। তাই তাদের ‘ব্ল্যাক লিস্টেড’ করা হয়েছে।

গত ২০ অগাস্ট ঢাকা বোর্ড থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত ৭১ শিক্ষকের নাম দ্রুত ই-এফটি থেকে বাদ দিয়ে বোর্ডকে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

গত ১০ অগাস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডের অকৃতকার্য তিন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ