• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ / ১৬ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ইন্দুরকানী বাজারের রুপালী ব্যাংক চত্ত্বরে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইন্দুরকানী প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, দৈনিক খবর সংযোগ প্রতিনিধি ইউনুস আকন, নাসিরুল্লাহ আল কাফী সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে।

বিগত স্বৈরাচারী সরকার যদি সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার করতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না।

সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ