• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

বাংলাদেশ সংঘাত চায় না ভারত-পাকিস্তানের মধ্যে : পররাষ্ট্র উপদেষ্টা

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৩৩৩ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কাশ্মীরে ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, দেশ দুটির মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হোক এটা বাংলাদেশ চায় না।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় বাংলাদেশের অবস্থান কী এবং এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কি না- সাংবাদিকের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা দীর্ঘদিনের। আমরা চাই না তাদের মধ্যে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক।

তিনি বলেন, আমরা চাইব আলাপ-আলোচনার মাধ্যমে একটি সুরাহা হোক। ইতোমধ্যে মধ্যস্থতার কথা উঠেছে। যেভাবেই হোক উত্তেজনা প্রশমিত হোক- এটা আমরা চাই।

সৌদি আরব কিংবা ইরান মধ্যস্থতা করতে পারলে বাংলাদেশ কেন নয়- এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি না এই মুহূর্তে আমাদের এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। তবে তারা চাইলে আমরা সহায়তা করতে পারি। আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না।

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন পর্যন্ত পত্রপত্রিকায় দেখছি, অফিসিয়াল কিছু জানানো হয়নি। অফিসিয়াল জানালে দেখব। তাছাড়া তারা বাংলাদেশি কি না এটা প্রমাণসাপেক্ষ।


আপনার মতামত লিখুন :

4 responses to “বাংলাদেশ সংঘাত চায় না ভারত-পাকিস্তানের মধ্যে : পররাষ্ট্র উপদেষ্টা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ