• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ছাগলে ধান খাওয়ার জেরে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১৮

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১২৪ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক কৃষক। আহত হয়েছেন নারীসহ অন্তত ১৮ জন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি ইমাম হোসেন (৫৫), তিনি একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত তৌহিদ মিয়া ও ক্বারী ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সূচনা আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার বোরোধানক্ষেতে ঘটে। অভিযোগ রয়েছে, প্রতিবেশী আকবর মিয়ার ছাগল তার ধান খেতে ঢুকে ধান খাওয়া শুরু করে। এ নিয়ে বিকেলে দুই কৃষকের মধ্যে তর্ক শুরু হয়। তর্ক দ্রুত উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়, যেখানে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হন।

সংঘর্ষে ইমাম হোসেন গুরুতর আহত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, আখাশ্রী গ্রামে সংঘর্ষে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ