• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে দুই পরিবারের ৫০ লক্ষ টাকা আত্মসাৎকারী সাগর জেলে

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

ঝালকাঠি সদর উপজেলাধীন ভিআইপি রোড নিবাসী মোঃ কাইউম মল্লিকের ১৭ লক্ষ টাকা ও একই উপজেধীন মোঃ মফিজুল ইসলাম সুমনের ৩৩ লক্ষ টাকা বন্ধুত্বের সুরতে ছলনার আশ্রয়ে হাতিয়ে নেবার অভিযোগে বিগত ইং ১৩/০২/২৫ তারিখে ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে দুটি মামলা যথাক্রমে সি আর ১০২ ও ১০৩ দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলার গম্ভীর্য উপলব্ধি করতে পেরে মামলাটি সরাসরি আমলে গ্রহণ করেন এবং আসামী শামসুল হক সরদার ওরফে সাগরের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন।

পরবর্তীতে আসামী শামসুল হক সরদার ওরফে সাগর বিগত ইং ০৯/০৪/২৫ তারিখে বরিশাল আদালত প্রাঙ্গণে বসে ধৃত হন এবং পরবর্তী দিন বরিশাল বিজ্ঞ সি এম এম কোর্ট থেকে আসামীকে সংশ্লিষ্ট আদালতে ১৫ দিনে হাজির হওয়া শর্তে জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে ১৫ দিনেও আসামী বিজ্ঞ আদালতে হাজির না হয়ে আদালত অবমাননা করেন।

দীর্ঘ দুই মাস পরে গতকাল আসামী শামসুল হক সরদার ওরফে সাগর ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করিলে বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করত জেল হাজতে প্রেরণ করিলে আসামি সাগরকে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও আসামী শামসুল হক সরদার ওরফে সাগর বিরুদ্ধে স্বৈরাচার আমলে একাধিক পরিবারের অর্থ আত্মসাৎ করেছেন মর্মে জানা যায়।

প্রকাশ থাকে যে, আসামী শামসুল হক সরদার ওরফে সাগর ঝালকাঠি জেলা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ছিলেন ও আওয়ামী লীগীগের দোসর শেখের হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সুরুজের ক্যাডার হিসেবে পরিচিত এই সাগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ