• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে আলোচনা সভা ও র‍্যালি

দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি / ১০১ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,ঝালকাঠি
পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)
ঝালকাঠি শহরের আমতলা রোডের কায়েদ মহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালি পুরো শহর প্রদক্ষিণ করে।

মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব ডা: মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খান, ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়ক এড. সৈয়দ হোসেন, ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অ্যাড. বিএম আমিনুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক দুলাল সাহা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা।

সভায় বক্তারা মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং ইসলামের আদর্শ সমাজ গঠনে রমযানের ভূমিকা তুলে ধরেন। দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধের আহ্বান জানান। বক্তারা, রমজানের পবিত্রতা রক্ষার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। এরপর একটি র‍্যালি শহর প্রদক্ষিন শেষে কায়েদ মহলে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ