• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৪২৩ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কোমলমতি শিশুদের সাথে শিক্ষকের অশোভনীয় আচরণ এবং প্রতিবন্ধী বলে অকথ্য ভাষায় অভিভাবকসহ গালি দেয়ায় জেলা প্রশাসক ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেয়া হয়েছে।

মঙ্গলবার একজন অভিভাবক বাদী হয়ে চারু-কারু শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে এ লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখার সি গ্রুপের ছাত্রী টাপুর রাণী
শীল ও টুপুর রাণী শীল মাস খানেক পূর্বে পরীক্ষার খাতায় পিনআপ না করায় মারধর করে গালি দেয়।

পরীক্ষার পরেও এদেরকে একাধিকবার অশালীন ও মানহানিকর মন্তব্য করে মানসিক হেনস্থা করেছে চারু-কারু শিক্ষিকা অপর্ণা দাস।

তখন বাসায় এসে কান্না করে আমাদের জানায়। এবিষয়ে প্রাথমিকভাবে প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে।

এতে ক্ষিপ্ত হয়ে ধৃষ্টতা দেখিয়ে ২৪ আগস্ট (রবিবার) শ্রেণি কক্ষে দাড় করিয়ে বলে “প্রধান শিক্ষক আমাকে কি করবেন। তিনি আমাকে কিছুই করতে পারবেন না। তোরা তো প্রতিবন্ধী। আমার বিরুদ্ধে তোর মামা অভিযোগ দিয়েছেন। তার চরিত্রও খারাপ। তোর মা-বাবাও খারাপ।”

আরো অনেক বাজে মন্তব্য করেছেন যা শিশু শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারেনি।

শিক্ষকের কাছ থেকে ভালো ব্যবহার শিখার পরিবর্তে অশালীন ব্যবহার পেয়ে শিশু শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং এক ধরনের ট্রমায় ভুগছেন।

অভিভাবক বিষয়টি নিয়ে তার সাথে স্বাক্ষাতে কথা বললে তাকেও “তুই প্রতিবন্ধী” বলে বাজে ব্যবহারে নাজেহাল করে। একারণেই পঞ্চম শ্রেণির প্রভাতী শাখার সি গ্রুপের ছাত্রী টাপুর রাণী শীল ও টুপুর রাণী শীল’র মামা সঞ্জয় চন্দ্র শীল এ লিখিত অভিযোগ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, অভিযোগের বিষয়টি সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষক এবং অভিভাবককে ডেকে অভিযোগের সত্যতা যাচাই করে বিধি মোতাবেক পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ