• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে মসজিদে ঢুকে ইমামের উপর বিএনপি নেতার হামলার ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক / ২০৪ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ঝালকাঠিতে একটি মসজিদে ঢুকে ইমামের উপর হামলা ও মারধরের ঘটনায় ঝালকাঠি সদর থানায় (২৩ আগস্ট) নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল কবির তাপস তালুকদার (৫০) কে প্রধান করে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নের পশ্চিম পরমহল তালুকদার বাড়ি পুরাতন জামে মসজিদ এর সহ-সভাপতি সাজ্জাদ মাহমুদ লিখন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় ৬ জন নামধারী ও ৫/৬ জনকে অজ্ঞত আসামি রাখা হয়েছে।

নামধারী আসামিরা হলেন মোঃ মহিদুল ইসলাম রুপু তালুকদার (৪৫), মোঃ ফয়সাল তালুকদার (২৫), মোঃ সাগর তালুকদার (৪৫), আব্দুর রহিম খান (৩২), ও মোঃ আলতাফ হোসেন (৪৫) ।

মামলা নং – ১৯ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০০/৫০৬/৩৪ পেনাল কোড। মামলা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানাযায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবগ্রাম ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ আল-আমিন চার বছর ধরে সুনামের সাথে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের পশ্চিম পরমহল তালুকদার বাড়ি পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করে আসছে।

গত ২১ আগস্ট আসরের নামাজের আগে ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার উল্লেখিত লোকজন নিয়ে জোরপূর্বক মসজিদের ঢুকে ইমাম সাহেবের উপর অতর্কিত হামলা চালায়।

হামলা চালিয়ে তাকে মারধর করা হয়, হাতের উপর কামড় বসিয়ে দেয়া হয়, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়েছে।

স্থানীয় মুসল্লিরা পড়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার কারন হিসেবে ইমাম আলআমিন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাযায়, ঘটনার একদিন আগে ২০ আগস্ট আসরবাদ স্থানীয় একটি চায়ের দোকানে ইমাম সাহেব নাস্তা করতে গেলে তাপস তালুকদারের চাচাতো ভাই রুপু তালুকদার চরমোনাই পীর সাহেবকে নিয়ে অসোভন কথাবার্তা বলেন এবং কটুক্তি করেন।

ইমাম সাহেব হাদিসের আলোকে রুপু তালুকদারকে বোঝানোর চেষ্টা করেন। ইমাম সাহেবের নসিহাত তার কাছে অস্বস্তিকর হওয়ায় বিষয়টি রুপ তালুকদার তাপস তালুকদারের কাছে নালিশ করেন। ক্ষুব্ধ তাপস তালুকদার বিষয়টি রাজনৈতিক রং লাগিয়ে দলবল নিয়ে ইমামের উপরে এই হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ