• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ১৭ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোন অধিকার নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে।

আওয়ামী লীগের ডিএনএ গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসাথে বসি। কার কি দাবি শুনি।

শনিবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।

নির্বাচনি মৌসুম শুরু হয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।

১৬ বছর মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আকাঙ্খার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট ইউনুস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ