• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

‎ঝালকাঠিতে চলাচলের রাস্তা দখল করে টিনের বেড়া, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় বসতবাড়িতে প্রবেশের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণকাঠি দত্তবাড়ি সড়কের বাসিন্দা মো. আরিফুর রহমান (৩৪) রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঝালকাঠি থানায় হাজির হয়ে প্রতিবেশী জাকির হোসেন (৫৪) ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিবাদীরা তার নির্মাণাধীন ভবনের মালামাল চুরি করে আসছিল। সিসিটিভি ফুটেজ দেখানোর পর থেকেই তাদের সঙ্গে বিরোধ শুরু হয়। ওই বিরোধের জের ধরে বিবাদীরা তাকে ও তার পরিবারকে একাধিকবার খুন–জখমের হুমকি দিয়েছে।
‎
‎অভিযোগে আরও বলা হয়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে জাকির হোসেন ও নাজমা বেগম রাস্তার উপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেন। বাদী বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় বাদী ও তার পরিবারকে মারধরের জন্য উদ্যত হন। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, আমরা কোনো অবৈধভাবে রাস্তা দখল করিনি। ওই জায়গা আমাদের পারিবারিক সম্পত্তি। জমি নিয়ে ভুল বোঝাবুঝির জের ধরেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে শালিস বসিয়ে সমাধান করা যেতে পারে।
‎
এবিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ