• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

গোয়াইনঘাট থেকে আরও আড়াই হাজার ঘনফুট সাদা পাথর জব্দ

নিজস্ব প্রতিবেদক / ১২ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে আরও ২ হাজার ৫শ’ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়েছে।

শনিবার দুপুর বেলা আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাথর জব্দ করা হয়।

জানা যায়, শনিবার (১৬ আগস্ট) দুপুর বেলা আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় প্রশাসন গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে পাথর উদ্ধার অভিযান পরিচালনা করে।

এসময় তারা বিন্নাকান্দি গ্রামের গাংপাড় রাস্তার পাশে অভিযান পরিচালনা করে সাদাপাথর থেকে লুট হওয়া আনুমানিক আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এগুলো সাদা পাথরে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

একই দিন শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে। বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ