• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

স্কুলছাত্রীকে ধর্ষণ , অভিযুক্তকে পুলিশে দিল স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক / ১০ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারী ৭ম শ্রেণির এক ছাত্রীকে বনভোজনসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষককে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবার উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার এস আই মো. তারেক আজিজ।

ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে বনভোজনের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে ওই ছাত্রী জানায়।

স্থানীয়রা জানান, ধর্ষক একই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে বিরেন বাড়ৈ (৫০)। ঘটনার সময় স্কুলছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগেই ধর্ষণ করা হয়।

স্কুলছাত্রী আরও জানায়, ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে আসে লম্পট বিরেন বাড়ৈ।

বিষয়টি গতকাল শনিবার সকালে ছাত্রীর পরিবার স্থানীয়দের কাছে জানালে স্থানীয়রা ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ