• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ প্রাথমিকে , নিয়োগে এগিয়ে থাকবেন প্রশিক্ষণ প্রাপ্তরা

নিজস্ব প্রতিবেদক / ৩৯০ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ। আগামী বছরের জানুয়ারি মাস থেকে পাইলটিং আকারে এ প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন করবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

বিষয়টি নিশ্চিত করে নেপ মহাপরিচালক ফরিদ আহ্‌মদ বলেন, ‘বর্তমানে প্রাথমিক শিক্ষকদের চাকরিতে প্রবেশের পর প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আমরা চাকরিপূর্ব প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। আগামী বছরের শুরুতে পাইলটিং আকারে এ প্রশিক্ষণ দেওয়া হবে।’

নেপ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশের ১০টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শিক্ষকদের চাকরিপূর্ব প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ মাস ব্যাপী এ প্রশিক্ষণ নিতে আগ্রহীদের আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে প্রশিক্ষণের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে। আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অধিক হলে পরীক্ষাও নেওয়া হতে পারে।

নেপ মহাপরিচালক ফরিদ আহ্‌মদ বলেন, যারা প্রাথমিকে শিক্ষকতা পেশায় আসতে চান এমন স্নাতক-স্নাতকোত্তরদের আমরা প্রশিক্ষণ দেব। শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতিসহ নানা বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ধাপে ধাপে দেশের ৬৭টি পিটিআইতেই এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, যারা চাকরিপূর্ব প্রশিক্ষণ নেবেন, আমরা ধরে নেব, তারা প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্যই এ প্রশিক্ষণ নিয়েছেন। ফলে নিয়োগের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবেন। পাইলটিং সফল হলে পরবর্তীতে এ কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ