আসন্ন ঝালকাঠি সদর উপজেলার যুবদলের কাউন্সিলে আহ্বায়ক পদপ্রার্থী মো: মঈন খান।
বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পদের জন্য তিনি সিভি জমা দিয়েছেন। জানা গেছে ঝালকাঠি বিএনপি’র দীর্ঘদিনের ত্যাগী নেতা মঈন খান জেলা বিএনপি, যুবদলের গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আহ্বায়ক পদপ্রার্থী মঈন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ঝালকাঠি উপজেলা যুব দলকে গতিশীল ও রোল মডেল গড়ার লক্ষে কাজ করতে চাই। ত্যাগি নির্যাতিত হামলা মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে একটি আদর্শিক যুবদল গঠন করা ইচ্ছা রয়েছে।
মাননীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং দেশ, মা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য উদ্দেশ্য। আমি ১৯৯১ সালে ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি, ২০১৩ সালে জেলা বিএনপির সদস্য, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক, ২০১৫ সালে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ২০১৭ সালে জেলা বিএনপির সদস্য, ২০২২ সালে জেলা যুবদলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। আমি ১/১১ এর সময় জিআর ১৬/২ জরুরী আইন, ২০০১ সালে জন নিরাপত্তা আইনে মামলাসহ কয়েকটি মামলা শিকার হয়েছি।
দলের নেতাকর্মীরা আমাকে সদর উপজেলার আহ্বায়ক নির্বাচিত করলে আমি দলের জন্য নিবেদিত হয়ে কাজ করবো।