• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

জনপ্রিয় সংবাদ / ১০২৮ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ঝালকাঠির কেফায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অভিভাবকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন, অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদারসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক গুলশান আরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ের পিছিয়ে কিছু শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠানে না রেখে পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেন। এছাড়া বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়েও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।

বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন এবং দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ