• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক / ১১ দেখায় সময়:
সর্বশেষ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন, দক্ষিণ বাসুদেবপুরের আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য বাসুদেবপুরের কুতুব উদ্দীনের ছেলে খোকন মণ্ডল, আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুরের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, সাছেক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হিলি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একটি ছাড়পত্র ইস্যু নিয়ে বিরোধের জেরে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মশিউর রহমানকে মারধর করেন অভিযুক্তরা।

পরদিন শুক্রবার ডা.মশিউর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ১, তারিখ: ০১/০৮/২০২৫)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহায়তায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ