• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

জামায়াত ক্ষমতায় গেলে নেতা কর্মীদের ভাগ্যের পরিবর্তন হবে না, জনগনের ভাগ্যের পরিবর্তন হবে.. জেলা আমীর হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ২৩০ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার ৩নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস’র শুরা সদস্য ও ঝালকাঠি জেলা আমীর এড. হাফিজুর রহমান।

মঙ্গলবার (৩০জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে পেট্রোল পাম্প সংলগ্ন এলজিইডি মসজিদ সংলগ্ন একটি স্থানে হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে এলজিইডি জামে মসজিদের দোতলায় এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অথিতি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এড. বিএম আমিনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর জামাতের আমীর মাওলানা মো: মনিরুজ্জামান, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: মজিবুর রহমান।

শ্রমিক কল্যান ফেডারেশন পৌর শাখার ৩নং ওয়ার্ড সভাপতি মো: রুবেল খান’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের ৩নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মো: আলতাফ হোসেন।

প্রধান অথিতির বক্তব্যে এড. হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের উদ্দ্যশো সফল করতে হলে রাসূলের দেখানো পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাসূলের শিখানো পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে। তিনি জামায়াতে ইসলামীকে একটিবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য সকলের কাছে আহবান জানান। জামায়াত ক্ষমতায় গেলে নেতা কর্মীদের ভাগ্যের পরিবর্তন হবে না জনগনের ভাগ্যের পরিবর্তন হবে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করছেন তাদেরকে ওই পথ থেকে ফিরে আসার আহবান জানান। অন্যথায় আবারো আন্দোলন হতে পারে বলে তিনি হুশিয়ার করেন।

আগামী নির্বাচনের বিষয় বলেন বিগত সরকার জনগণকে ভোট দিতে দেয় নাই তাই আগামী নির্বাচনে জনগণ নিবিঘ্নে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে জামায়াত কর্মীদের সাহসী ভূমিকা রাখতে হবে। জামাতে ইসলামী ঘোষিত ৭দফা বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে আগামীতে আন্দোলনের জন্য প্রুস্তুত থাকার আহবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ