• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঈদের ছুটিতেও বন্ধ হয়নি ঝালকাঠি জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা: ঝালকাঠিতে অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম

কামরুজ্জামান সুইট, ঝালকাঠি / ১৭০ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১৫ জুন, ২০২৫

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির মধ্যেও ঝালকাঠিতে বন্ধ হয়নি স্বাস্থ্যসেবা কার্যক্রম। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিরবচ্ছিন্ন ভাবে চলেছে সেবা প্রদান।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলার উপপরিচালক জনাব তাপস কুমার শীল, সহকারী পরিচালক শফিকুল ইসলাম নাদিম, জেলা কনসালটেন্ট ডা. সৌরেন্দ্র নাথ সাহা ও মেডিকেল অফিসার (ক্লিনিক)–এর তত্ত্বাবধানে ৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সেবা কার্যক্রম চালু ছিল।

ঈদের ছুটির এ সময়ের মধ্যে কেন্দ্রটিতে স্বাভাবিকভাবে(নরমাল ডেলিভারি) ৬টি সন্তান প্রসব হয়েছে, ৪৭ জন নারী ইনজেকশন সেবা গ্রহণ করেছেন, খাবার বড়ি “আপন” গ্রহণ করেছেন ০৫ জন গৃহীতা এবং পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদী পদ্ধতিতে ৮ জন নারী আইইউডি (IUD) গ্রহণ করেছেন ।

এ সময় গর্ভকালীন সেবা (ANC) পেয়েছেন ৫৬ জন গর্ভবতী নারী এবং প্রসব-পরবর্তী সেবা (PNC) পেয়েছেন ২৮ জন। শিশু স্বাস্থ্যসেবায়ও দেখা গেছে কার্যকর উপস্থিতি—০-১ বছর বয়সী ২৯ জন এবং ১-৫ বছর বয়সী ২৮ জন শিশু সেবা পেয়েছে। এছাড়া ১৭ জন কিশোর-কিশোরীকেও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

সাধারণ চিকিৎসা সেবা পেয়েছেন মোট ৬৩ জন রোগী। ঈদের মতো জাতীয় উৎসবের সময়েও এ ধরনের সেবা কার্যক্রম জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেডিকেল অফিসার (ক্লিনিক) জানিয়েছে, জনগণের স্বাস্থ্যসেবায় এ ধরনের আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

One response to “ঈদের ছুটিতেও বন্ধ হয়নি ঝালকাঠি জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা: ঝালকাঠিতে অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ