• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

তুলনামূলক সহজ হলো এনটিআরসিএর পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১০৯ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ২ জুন, ২০২৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।
গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বলেন, ‘পূর্বে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে এনটিআরসিএতে জমা দিতে হত। তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফরম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে। পরবর্তীতে এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে।’

এ পরিবর্তনের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানান, পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে অনেক সময় লেগে যায়। এ সময় কমিয়ে আনতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাব করেছিল এনটিআরসিএ। তবে এ প্রস্তাবে সম্মতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে গতকাল রোববারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হচ্ছে না। আগের মতোই এনটিআরসিএর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ