• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু গুচ্ছের

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১৭৫ দেখায় সময়:
সর্বশেষ: শুক্রবার, ২ মে, ২০২৫

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ২১টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।

জানা গেছে, পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৭২ হাজার ৬২ জন ভর্তিচ্ছু।

নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সংশ্লিষ্ট সকল কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষার মতোই ‘বি’ ইউনিটের পরীক্ষাকালীন সময়েও প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।‌ এ ছাড়াও তিনি এই বৃহৎ পরিসরের পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সেই সঙ্গে তাঁদের যাত্রা ও পরীক্ষার দিনগুলো যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—এ প্রত্যাশাও ব্যক্ত করেন।

এর আগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং এর ফলাফল ২৮ এপ্রিল প্রকাশিত হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ