• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

নলছিটিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

জনপ্রিয় সংবাদ / ১২৪ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

কামরুজ্জামান সুইট, ঝালকাঠি||

ঝালকাঠি নলছিটির নাচনমহল ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)  ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০মার্চ) বিকেল ৫টায় নাচনমহল ভবানিপুর বাজার প্রাঙ্গনে এ ইফতার ও  সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি লেফটেন্যান্ট কমান্ডার (অব:) মো : মেহেদী হাসান প্রিন্স’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল সরকারি কলেজ ক্রীড়া শিক্ষক মো: মশিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচনমহল ইউনিয়ন সভাপতি মাওলানা মো: ইমাম হোসেন।

শিক্ষানুরাগী  আরিফুর রহমানের সঞ্চালনা বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণ করা হয়েছে। দেশে আইনের শাসন ছিল না, গুম-খুন-নির্যাতন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এখন ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ