• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান

জনপ্রিয় সংবাদ / ৮২ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন, কামরুজ্জামান সুইট
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দলে স্থান পেয়েছে ঝালকাঠির কৃতি সন্তান  মশিউর রহমান।
জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্যের দায়িত্বরত সাবেক ছাত্রনেতাকে দলটির যুগ্ম সদস্য সচিব পদ দেয়া হয়েছে। সাবেক এই ছাত্রনেতা মশিউর রহমানের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি। মশিউর রহমান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পদে থেকে জোড়ালো ভুমিকা রেখেছেন। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সহপাঠি তিনি।
৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে মশিউর ছিলেন প্রথম সারিতে। ছাত্রদের বিভিন্ন দাবীর আন্দোলনে কাজ করা এই নেতা পৃথক সময়ে বার বার কারাবরণ করেছেন।
মশিউর গনমাধ্যমকে বলেন, আজকের তরুণরা যে যে আশায় দেশের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, সৃষ্টিকর্তা তরুণদের সেই স্বপ্নকে যেনো বাস্তবায়ন করে দেয়। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তরুণরা যাতে সেই খুনীদের বিচার করতে সক্ষম হয়।
এদিকে তরুনদের নতুন রাজনৈতিক দলে মশিউর রহমানের পদ লাভ করায় আনন্দিত ঝালকাঠিবাসী। অনেকেই বলছেন মশিউর রহমানের এ অর্জন গোটা ঝালকাঠিবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ