• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

কুয়েট শিক্ষার্থীরা হল ছাড়ছেন

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৭৭ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হল অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। ইতোমধ্যেই বহু শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন।

জানা যায়, সার্বিক নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার ৯৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকাল জন্য সব হলসহ একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ। আজ সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থী। হঠাৎ করে এমন নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।

গতকাল ক্যাম্পাস ত্যাগ না করার জন্য রাতে মিছিল করেছে শিক্ষার্থীরা। তবে সকাল থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, যেহেতু কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না তাই তারা ক্যাম্পাস ত্যাগ করছেন।

অনেক শিক্ষার্থী বলছেন, রোজার ছুটিতে তাদের যাওয়ার জন্য বিভিন্ন সময় টিকিট কাটা ছিল। কিন্তু হঠাৎ করেই হলত্যাগের কারণে যানবাহনের সংকটে পড়বেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ