• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

মেডিক্যাল কলেজে ভর্তির সময় আছে আর মাত্র ২ দিন

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৬৬ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সারাদেশে সরকারি মেডিক্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি ২২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত চলবে। সে হিসেবে ভর্তির সময় আছে আর মাত্র দুই দিন।

১১ ফেব্রুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল প্রথম দফায় ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে ওই সময় বাড়িয়ে করা হয় ১৫ ফেব্রুয়ারি। শিক্ষার্থী ভর্তিতে সেই সময় আবার বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি করা হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা হয় গত ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি উত্তীর্ণদের ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭২ জন নির্বাচিত হন, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ