• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না অ্যাড. জয়নুল আবেদীন

দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি / ৮৬ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

কামরুজ্জামান সুইট,
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পিছানোর কথা বলছেন অন্যদিকে আবার সারাদেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন। ফ্যাসিবাদি সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিলো কিন্তু তাতেও তাদের হুশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, মোদি সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন। বর্তমান অন্তর্বতী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, তারা নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্বে তাদের এই তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমটিরি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন ও জীবা আমিনা আল গাজীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। জেলা-উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকমীর্র উপস্থিতিতে সমাবেশস্থল জনসমূদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ