২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রান হারানো শিশু শহীদদের স্মরনে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ জুলাই “জুলাই পূর্নজাগরন অনুষ্ঠানমালা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলার ৫৭৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পিটিআই পরিক্ষন বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃতি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জুলাই পুর্নজাগরন অনুষ্ঠানমালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সহ-সভাপতি মো: কামরুল হাসান খান।
অনুষ্ঠানে ভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: শামীম হোসেন শরীফ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।
জুলাই বিপ্লবের তাৎপর্য আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ৩য় শ্রেণির নুসরাত জাহান, ২য় স্থান ৫ম শ্রেণির আল মারজান, ৩য় স্থান ৫ম শ্রেণির আরিফা আক্তার।
চিত্রাংকনঃ ১ম স্থান ৪র্থ শ্রেণির আসমিন জুনিয়া, ২য় স্থান ৫ম শ্রেণির মোঃফাহিম,৩য় স্থান ৩য় শ্রেনীর মো: ইসমাইল।
কবিতা আবৃতিঃ- ১ম স্থান আসমিন জুনিয়া(৪র্থ শ্রেণী), ২য় স্থান ইলমা আক্তার (৩য়), ৩য় স্থান আদিবা ৩য় শ্রেণি। গানঃ- ১ম স্থান মরিয়ম খানম(৩য় শ্রেণি), ২য় স্থান রাবেয়া ইসলাম ৩য় শ্রেণি।
এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য ২৩জন শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।