• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে কবির মোল্লাকে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা

জনপ্রিয় সংবাদ / ৪৮১ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কামরুজ্জামান সুইট, ঝালকাঠি

আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে নলছিটির উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপিতে নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির মোল্লাকে সভাপতি হিসেবে দেখতে চান দলটির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা।

দলের দুঃসময়ে যিনি পাশে ছিলেন, মাঠে থেকে কর্মীদের সংগঠিত করেছেন, সেই কবির মোল্লার প্রতি নেতাকর্মীদের আস্থা বেড়েই চলছে দিন দিন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাতী দল, কৃষকদল ও শ্রমিকদল, নেতাকর্মীরা জানান, ভবানিপুরের কবির মোল্লা একজন পরীক্ষিত, কর্মীবান্ধব এবং সংগ্রামী নেতা। তার নেতৃত্বে নাচনমহল ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তাদের বিশ্বাস।

নেতাকর্মীরা আরো বলেন, “দলের কঠিন সময়ে তিনি আমাদের পাশে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। আমরা চাই, আগামী কাউন্সিলে তিনিই সভাপতি নির্বাচিত হোক, কারণ তিনি মাঠের মানুষ, নেতাকর্মীদের সুখ-দুঃখের সাথী।”

মোঃ কবির মোল্লা নিজেও সভাপতি হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “দল যদি আমাকে এই গুরুদায়িত্ব দেয়, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে কাজ করতে।”

বিশেষ করে নাচনমহল ইউনিয়নের সাধারন নেতাকর্মীরা জোরালোভাবে দাবী জানাচ্ছেন যে, দীর্ঘ সময় ধরে যারা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা উচিত। তারা বলেন, “এই ইউনিয়নের দুঃসময়ের কান্ডারি, মাঠের পরীক্ষিত নেতা মোঃ কবির মোল্লাকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাই। তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়েও আমাদের পাশে ছিলেন, এখনও আছেন। তার অসাধারণ নেতৃত্ব ও কর্মীদের সাথে গভীর যোগাযোগ ইউনিয়ন বিএনপিকে আরও সক্রিয় করে তুলবে।”

জেলা ও উপজেলা পর্যায়ের কাউন্সিল সামনে থাকায় এই দাবিকে ঘিরে নাচনমহল ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হচ্ছে। এখন দেখার বিষয়, জেলা ও উপজেলা বিএনপি এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ