• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝালকাঠি উপজেলা শ্রমিকদলের দোয়া ও ইফতার  অনুষ্ঠিত

দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি / ১০১ দেখায় সময়:
সর্বশেষ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝালকাঠি সদর  উপজেলা শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১মার্চ) বিকেল ৫টায় উপজেলা শ্রমিকদলের টাউনহলস্থ কার্যালয়ে  এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি সদর উপজেলা শ্রমিকদলের  সভাপতি মো: নাসির উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এড. নাসিমুল হাসান।

এসময় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা শ্রমিকদলের সভাপতি মো: টিপু সুলতান, জেলা বিএনপি সদস্য এড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদল সদস্য সচিব এড. আনিচুর রহমান, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক মামুন অর রশিদ, পৌর বিএনপির সহসভাপতি মো: দ্বীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সম্পাদক নুরে আলম মুন্সি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার,  পৌর শ্রমিক দলের সভাপতি মো: দেলোয়ার হোসেন ও পৌর শ্রমিকদলের সা: সম্পাদক হেমায়েত হোসেন

অনুষ্ঠানে স্থানীয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন। পরিশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ