• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৮৩ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ২ মার্চ, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পশুপালন অনুষদের শিক্ষার্থী মো আজিজুল হক এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো পিয়ার হোসেন মাসুম সদস্যসচিব মনোনীত হয়েছে।

শনিবার (০২ মার্চ) সংগঠনটির আহবায়ক মো. আজিজুল হক নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো হাফিজুল ইসলাম হাফিজ ,যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, আল নূর রাজু, আসিফ শাওন, মাশহুর খান মহান ও মোনালিসা। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিয়া ইবনাত লামিয়া।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ ওমর আসিফ , যুগ্ম সদস্য সচিব ড. মো আসিফ শেখ আকাশ, জুলফিকার সুলতান, আবদুল্লাহ বিন আতাউর, ফুয়াদ বিন আমিন, নাহিদুল ইসলাম, সোহেল আহমেদ, মো সাদউদ্দিন পারভেজ, আবদুল্লাহ আল সিফাত ও মো ফাহাদ এনাম। মুখ্য সংগঠক মো মাসুদ রানা, সংগঠক হয়েছেন মো আতাহার ফিদা, মো রেজুয়ান খান, মানিক মিয়া, নাহিদ উদ দৌলা, মো আরফানুল হক। এছাড়া সহ মুখপাত্র হয়েছেন মো ফারহানা আক্তার, সাবিহা আক্তার কানন, সাদিয়া আফরিন।

সদস্য হিসেবে রয়েছেন তানভীর রহমান ইমন, মো ইমরান হোসেন, মো আব্দুল মোমিন, রাসেল হাসান ও আলাউদ্দিন আহমেদ, মো ইমন হাসান, মো মনসুর আহমদ, নূর জামান, মো ফারুক হোসাইন, মো আব্দুল কাদির শুভ ও জাহিদ হাসান।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো আজিজুল হক বলেন, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ের আন্দোলনে অংশ নিতে গিয়ে দেশে প্রায় ১৪০০ জন শহীদ এবং অনেকেই আহত হয়েছেন। এতেও আমরা পিছপা হইনি। ভবিষ্যতেও যেকোনো ফ্যাসিবাদ রুখে দিতে আমরা পিছুপা হবো না ইনশাআল্লাহ। আগামীর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে বাকৃবি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে।

কমিটির সদস্য সচিব মো পিয়ার হোসেন মাসুম বলেন, যারা নানান কারণে সরাসরি কমিটিতে যুক্ত হতে পারেননি, তাদের অবদানও অনস্বীকার্য। প্রত্যেকের সমর্থন, অংশগ্রহণ, আর ঐক্যই আমাদের শক্তি। জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করব। তাই যারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আগ্রহী,তারা আসুন, একসাথে মিলে কাজ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ