• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে নাটক “সম্পূর্ণ কাল্পনিক ২.০” মঞ্চায়ন 

নিজস্ব প্রতিবেদক / ১৭৫ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ঝালকাঠিতে জুলাই বিপ্লব এবং স্বৈরাচার পতনের পরে দেশের অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ
শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রীক কেন্দ্রীয় নাট্য কর্মশালা ও প্রথম
মুনির চৌধুরীর জাতীয় নাট্য উৎসব আয়োজন করেছে।

এরই অংশ হিসেবে ঝালকাঠি শিল্পকলা একাডেমির নাট্য বিভাগ স্থানীয় নাট্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে একটি মনোজ্ঞ নাটক মঞ্চায়ন করেছে।

সোমবার রাতে ঝালকাঠি শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ
সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনসহ প্রশাসন স্তরের কর্মকর্তা
বিভিন্ন পর্যায়ের স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে নাটক
“সম্পূর্ণ কাল্পনিক ২.০” মঞ্চায়ন হয়েছে। বিমল বন্দোপাধ্যায়ের রচিত নাটকের নির্দেশনায় ছিলেন
ইভান রিয়াজ। এই নাটকে ঝালকাঠির একদল তরুণ-তরুণী প্রাণবন্ত অভিনয় করে নাটকটি মঞ্চায়ন
করেছেন।

নাটকটি নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী হত্যার অভিযোগ এনে মন্ডলের মৃত্যুদন্ডের আদেশ হয়। কিন্তু সময়মত
ফাঁসি কার্যকর করার জন্য দড়িতে ঝুলানো হয়। কিন্তু আকষ্মিকভাবে সে প্রাণ না হারিয়ে জ্ঞান হারায়।
জ্ঞান ফিরিয়ে এনে পুনরায় ফাঁসিতে ঝুলানোর পরিকল্পনা করতে দেখা যায়। মন্ডলের স্মৃতি নেই অথচ সজ্ঞান
অবস্থায় আসামীর ফাঁসি হবে না।

 

যাতে সে মৃত্যুর পূর্বে জেনে যেতে পারে কেন তার ফাঁসি হচ্ছে।
তাই মৃত্যুদন্ড কার্যকরের দায়িত্বে জেলারসহ যারা নিয়োজিত ছিলেন তারা তাদের চাকুরি বাঁচাতে
উঠে পরে লেগে মন্ডলের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নানাভাবে মন্ডলের তার কৃতকর্ম
বোঝাানোর চেষ্টা করতে নিজেরাই দন্ডে পড়ে যায়। এই ঘটনাটি হত্যা ছিল না, দুর্ঘটনা এবং এর জন্য
কারা দায়ী তা খোঁজার চেষ্টা করা হয়। মূলত মন্ডল একজন শ্রমিক। তাই শ্রমিকদের অভাব অনটনকে এই
নাটকে তুলে ধরা হয়েছে। মূলত বলার চেষ্টা করা হচ্ছে, শ্রমিকদের মত এই ধরনের ব্যক্তিরা বারবার মরে
অন্যদিকে বিত্তশালীরা আরও বিত্তবান হয়।

এ নাটকে ঝালকাঠির সরোয়ার হোসেন তোহা, তাইফা আক্তার, ওয়াসিফ তালুকদার, রিনি রানী মিত্র
পূর্ণতা, গোলাম রাব্বি, তারেক হাসান, অর্পিতা দাস, নুসরাত জাহান সারা, জারিন তাসনিম জুই,
মোঃ জাইমুন ইসলাম জোহান, মাহিয়া, মোঃ আব্দুল্লাহ, জান্নাতুল জুই, কুশল সাহা, ফেরদৌস
হাসান প্রিন্স অভিনয় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ