• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট / ১০৭ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট

টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঝালকাঠিতে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।

জেলা প্রশাসক আশরাফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি গৌতম চন্দ্র বণিক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাস, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা সহকারী প্রকল্প পরিচালক দীপঙ্কর চন্দ্র মন্ডল।

কর্মশালায় জেলার ৫৮ টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ