• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১০১ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

জাঁকজমকপূর্ণ আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বসন্ত উৎসব উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল নানা আয়োজন, শিক্ষার্থীদের উচ্ছ্বাসে আরও রঙিন হয়ে ওঠে ক্যাম্পাসটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গুলশান ক্যাম্পাসে ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের দলীয় নাচের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব।

দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা-পুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি-ফুচকার স্টল বসন্ত উৎসবকে আরও আনন্দময় করে তোলে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণবন্ত।

বসন্ত উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এ.এইচ.এম ফারুক, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইনসহ বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী।

বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা নামে। পুরো আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসায় ভাসান উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ