• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনার নিন্দা জানালো উত্তর কোরিয়া

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১৭৭ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ট্রাম্পের গাজা দখল ও দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর এক মন্তব্য প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমটি এই পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগ আনে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বুধবার প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে ট্রাম্পের নাম স্পষ্টভাবে উল্লেখ না করে জানায়, তার এই পরিকল্পনায় বিশ্ব ক্ষুব্ধ।এতে বলা হয়েছে, হোয়াইট হাউজের গাজা প্রস্তাব বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী, আক্রমণাত্মক উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ।

পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের ট্রাম্প প্রশাসনের আহ্বান ও মেক্সিকো উপসাগর এর নাম পরিবর্তন করে আমেরিকার উপসাগর করার সিদ্ধান্তের জন্য কেসিএনএ যুক্তরাষ্ট্রকে হিংস্র ডাকাত বলে অভিহিত করেছে।

গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের অন্য দেশে স্থায়ীভাবে সরিয়ে দিয়ে পুরো উপত্যকা যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তার এই প্রস্তাব সামনে আসতেই বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

এর আগে ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, চীন, রাশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ ও সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ