• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ম্যাক্সওয়েলের দাপটে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক / ৩৬ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে এই নিয়ে টানা ছয়টি দুই বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের হারাল অজিরা।

আজ কেয়ানর্সে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। টপ অর্ডারে ধস নামার পর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। ৩৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় গড়া তার ৬২ রানের অপরাজিত ইনিংস দলকে এনে দেয় নাটকীয় জয়। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১০ রান। একপ্রান্তে একের পর এক উইকেট পতনের মাঝেও ম্যাক্সওয়েল ধৈর্য রেখে রিভার্স সুইপে চতুর্থ বলেই ম্যাচ জেতান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১৭২ রান তোলে। সর্বোচ্চ ৫৩ রান করেন দেওয়াল্ড ব্রেভিস, যেখানে ছিল ৬টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করে অপরাজিত ছিলেন রেসি ফন ডার ডুসেন। তবে ১২তম ওভারে ব্রেভিস আউট হওয়ার পর থেকেই রান তোলার গতি কমে যায় প্রোটিয়াদের।

জবাবে অস্ট্রেলিয়া দারুণ সূচনা পায় অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ব্যাটে। উদ্বোধনী জুটিতে ৮ ওভারে আসে ৬৬ রান। মার্শ করেন ৩৭ বলে ৫৪ রান। তবে একপর্যায়ে ১২২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকেই ম্যাচ বের করে আনেন ম্যাক্সওয়েল।

শেষ দিকে করবিন বশের করা ১৯তম ওভারে দুটি উইকেট হারিয়েও জয়ের লক্ষ্যে অটল থাকেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত তার ব্যাটেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেও দুই দল এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট, একই ভেন্যুতে—কেয়ার্নসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ