• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের মরদেহ এক বছর পর অজ্ঞাত হিসেবে দাফন করা হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক / ১৫ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ছয় ব্যক্তির মরদেহ এক বছর পর আজ বৃহস্পতিবার দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। গত এক বছর ধরে এই ছয়টি মরদেহ পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এতদিনেও কেউ তাদের খোঁজ নিতে না আসায় ‘অজ্ঞাত’ হিসেবেই আজ তাদের দাফন করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার এবং দুটি শাহবাগ থানার আওতাভুক্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। পরিচয় শনাক্তে নানা চেষ্টা চালানো হলেও ব্যর্থ হয়ে এক বছর পার হয়ে গেছে। এরপরই এগুলোকে ‘অজ্ঞাত’ মরদেহ হিসেবে বিবেচনা করে দাফনের উদ্যোগ নেওয়া হয়।

মরদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত হলে স্বজনদের জানানো সম্ভব হয়।

মরদেহ উত্তোলনের বিষয়ে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর। তিনি জানান, ‘জুলাই আন্দোলনের গুলিতে নিহত ছয়টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেলের মর্গে সংরক্ষিত আছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি।
আমরা একটি চিঠি পেয়েছি। আগামীকাল (আজ) সকাল ১১টায় দাফনের জন্য মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো ফ্রিজিং করে রাখা হয়েছিল। তবে এতদিনেও কোনো স্বজন বা পরিচিত কেউ এগিয়ে না আসায় আইনানুযায়ী এগুলো দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ