• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা ড. ফয়জুল হক’র, ৭০হাজার ভোট বেশি পেয়ে জয়ী হবার আশাবাদী

জনপ্রিয় সংবাদ / ২৫৫ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার

বিএনপি থেকে পদত্যাগ করে ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদীয় আসনে ড. ফয়জুল হক নিজেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা করেন। ড. ফয়জুল হক’র বক্তব্যে তার রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এসময় তার সমর্থনে বক্তৃতা করেন, মাওলানা আযিযুর রহমান হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মোসাদ্দেক হোসেন, কাঠালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী মিয়া, রাজাপুর ইউসুফ আলী খান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক আহমেদ, কাঠালিয়ার কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোফাজ্জেল হোসেন।

এসময় বিভিন্ন স্তরের লোকজনসহ তার কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. ফয়জুল হক তার বক্তব্যে বলেন, রাজনীতিতে শান্তির বার্তা নিয়ে রাজাপুরে সবার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। যেখানে অন্যায় অপরাধ আছে তার বিরুদ্ধেই আমার কণ্ঠ সোচ্চার ভূমিকা পালন করে। যারা নিরাপরাধ, নির্যাতিত তাদের পক্ষেই আমার অবস্থান।

আওয়ামীলীগের ফ্যাসিবাদীর বিরুদ্ধে কথা বলায় তাদের শাসনামলের শেষের ৬বছর আমাকে দেশে আসতে দেয়া হয়নি। তবুও সবসময় বিভিন্ন মিডিয়াতে স্বোচ্চার ছিলাম ফ্যাসিাদের বিরুদ্ধে কথা বলে। এজন্য তাকে তুর্কিতে ৬ঘণ্টা আটকে রাখা হয়েছিলো এবং মালয়েশিয়াতে দুই বার গুম করার চেষ্টা করা হয়েছিলো।

তিনি আরো বলেন, মালয়োশিয়া বিএনপিতে আমি সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলাম। বিএনপির স্বর্ণ সময়ে আমি পদত্যাগ করেছি। কারণ তারা এখন চাঁদাবাজি, দখল, ছিনতাই, হত্যা, দালালীসহ নানান অপকর্মে জড়িয়ে পড়েছে। আমি সবসময়ে নির্যাতিতের পক্ষে এবং নির্যাতনকারী ফ্যাসিবাদের বিপক্ষে। ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি।

ড. ফয়জুল হক আরো বলেন, রাজাপুর-কাঠালিয়ায় যে জোয়ার শুরু হয়েছে তাতে সাবেক এমপি, মন্ত্রী যারা প্রতিদ্বন্দ্বিতায় আসুক তাঁদের সাথেই নির্বাচন জমবে।

সবার থেকে অন্তত ৬০থেকে ৭০হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ