• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১

নিজস্ব প্রতিবেদক / ৪১১ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ২০২৫ সাল থেকে দেশের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চতুর্থ ব্যাচে ঝালকাঠি জেলায় ৪৫১ জন প্রার্থী আবেদন করেছে ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। লিখিত পরিক্ষাসহ চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হয়। এর পূর্বে এ জেলা থেকে ৩টি ব্যাচে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং ৬৫% এর অধিক প্রশিক্ষণার্থী আয় করছে।

ইতোমধ্যে ৩টি ব্যাচে ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে, তাদের ৬২ শতাংশের অধিক সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্যোক্তাগণ প্রায় ৯ লক্ষ মার্কিন ডলার আয় করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা এবং এ আয় চলমান রয়েছে।

প্রকল্পটি যুব সমাজের মাঝে প্রভূত কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় ৪র্থ মেয়াদে (অক্টোব২০২৫ ডিসেম্ব২০২৫) প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে লক্ষাধিক আবেদন পড়ে। যেখানে প্রতি জেলায় ৭৫টি আসন করে ৪৮টি জেলায় মোট ৩৬০০ জন ভর্তির সুযোগ পাবে।

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে একযোগে সকল জেলায় ২৬ তারিখে লিখিত পরীক্ষার শেষে আজ (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে পরীক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এই পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া সংশ্লিষ্ট ৪৮টি জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ।

তাছাড়া প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে দৈনিক ২০০/- (দুইশত) টাকা হারে ভাতা পাবে ও দৈনিক সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদানসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হবে। এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ