• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন

মো: জাহিদ, ঝালকাঠি / ১২৯ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ঝালকাঠি সদর উপজেলায় ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ# অধিদপ্তর, ঝালকাঠি’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি, উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. তারিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ও স্থানীয় কৃষক-কৃষাণীরা।

কর্তন শেষে কৃষকরা জানান, ব্রি ধান-১০৬ এর গড় ফলনে তারা সন্তুষ্ট। কৃষকরা বলেন, এই ধান আউশ মৌসুমে চাষের উপযোগী এবং ভালো ফলন পাওয়ায় তাদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।

অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি বলেন, “ব্রি ধান-১০৬ আউশ মৌসুমের জন্য একটি উচ্চ ফলনশীল আধুনিক জাত। এটি চাষ করলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন, কৃষি আরও সমৃদ্ধ হবে।

এজন্য কৃষকদের এখন থেকেই এ জাতের বীজ সংরক্ষণ করতে হবে এবং আগামী মৌসুমে এটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জানান, নতুন জাতের এই ধান সম্প্রসারণের মাধ্যমে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ