• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

পিডিবি ঠিকাদারের ২ কর্মীকে চোর সন্দেহে বেঁধে মারধর: একজনের মৃত্যু, আটক ১

নিজস্ব প্রতিবেদক / ৯ দেখায় সময়:
সর্বশেষ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের পর একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার আসাদ নগরে দুলালের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন (৩৫) শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

শুক্রবার দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় দোকানে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় মোস্তাফিজুর রহমান (২৮) নামে পিডিবি ঠিকাদারের অপর কর্মীকে উদ্ধার করে পুলিশ। মোস্তাফিজের বাড়ি শেরপুরের শ্রিবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্থানীয় এক যুবককে আটক করে পুলিশ। আটক তারেক আজিজ (৩৫) জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার গ্রামের কামাল উদ্দিনের ছেলে। পেশায় ইলেক্ট্রিশিয়ান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ‌ আজমল হুদা জানান, নিহত লোকমান হোসেন ও মোস্তাফিজুর রহমান ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় ১৬০ কেজি মালামাল বিক্রির জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজমারা ইউনিয়নের আসাদ নগরে ভাঙারি ব্যবসায়ী দুলালের দোকানে যান। এ সময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজসহ তিনজন মিলে বিক্রি করতে নেওয়া মালামালগুলো চুরির বলে তাদের দুজনকে দোকানে রশি দিয়ে বেঁধে রাখে।

এক পর্যায়ে তারেক লোহার দণ্ড দিয়ে লোকমানের ডান হাতে ও পিঠে আঘাত করে। এ সময় দুই শতাধিক উৎসুক লোক সেখানে ভিড় করে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনকে উদ্ধার করে। এ সময় লোকমান প্রচণ্ড ঘামাতে থাকেন এবং পায়খানা প্রশ্রাব করে দেন। দ্রুত পুলিশ তার বাঁধন খুলে দিলেও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি এ কে এম ‌ আজমল হুদা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের দুইজন এএসআই ঘটনাস্থলে যায়। এরপর তদন্ত কেন্দ্রের ইনচার্জ, হাতিয়া থানার ওসি ও হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লোকমানকে মারধরের প্রমাণ পাওয়া গেছে। তার পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতে পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আটক অভিযুক্ত তারেক আজিজকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পিডিবি, ঠিকাদারি প্রতিষ্ঠান বা নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে বিক্রি করতে নেওয়া ১৬০ কেজি মালামাল উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ