• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু কথাটা জাদুঘরে  পাঠাতে হবে: ঝালকাঠিতে ডা. জিয়াউদ্দিন হায়দার 

জনপ্রিয় সংবাদ / ২৬ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার সনাতন ধর্মাবলম্বীদের  সাথে মতবিনিময় সভা করেছেন । বুধবার দুপুরে শহরের মদন মোহন আখড়া মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট তপন রায় চৌধূরী’র সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শিশু বিশেষজ্ঞ ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চন্দ্র দে তরনী, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক খোকন ব্রহ্ম, বিএনপি নেতা বিষ্ণু চন্দ্র ধর, চন্দন পোদ্দার, জেলা যুবদলের ভারপ্রপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান। 

প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা.জিয়াউদ্দিন হায়দার বলেন,‘ বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু কথাটা জাদুঘরে পাঠাতে হবে এটা বিএনপির প্রধান লক্ষ। আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের  পরিচয়। এদশে সংখ্যা লঘু, সংখ্যা গুরু এমন বৈসম্য আর থাকবে না। বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে’।

তিনি আরো বলেন,‘ মিথ্যা আশ্বাস দিয়ে এ দেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। দক্ষ বাংলাদেশ গড়ে তোলা বিএনপির প্রধান লক্ষ।’

এসময় জেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ