• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ২২ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বাংলাদেশ দলের বিপক্ষে অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপক্ষীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ—সব মিলিয়ে ছয় ম্যাচের এই সিরিজটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপ শেষে।

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই হবে আট দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে ১৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। সেই লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। প্রথম ম্যাচ ২ অক্টোবর, পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর ৯ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

সিরিজ আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান বলেন, ‘বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারা আমাদের জন্য সম্মানের। এই সফর শুধু খেলাধুলার নয়, দুই দেশের ক্রিকেট বোর্ডের দৃঢ় সম্পর্কেরও প্রতিফলন। একই সঙ্গে এটি প্রমাণ করে, নিরপেক্ষ ভেন্যুতেও আমরা আন্তর্জাতিক মানের ক্রিকেট আয়োজনের সক্ষমতা রাখি।’

এই সিরিজকে সামনে রেখে উভয় দলই প্রস্তুতি নিতে শুরু করবে এশিয়া কাপ শেষেই, যেখানে দুই দলের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ