• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

জামায়াত চায় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি , না হলে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক / ২৫ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাওয়ার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দাবি আদায় করতে আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছে দলটি।

আজ রবিবার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। সংসদে একটা পোরশন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউস দুইটাতেই পিআর। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে।’

জামায়াত নেতা আরও বলেন, ‘আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্য ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ