• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

শ্রীলঙ্কার সঙ্গেও সেটা করতে চায় ভারত, যেটা বাংলাদেশের সঙ্গে যা করেছে!

স্পোর্টস ডেস্ক / ১৮ দেখায় সময়:
সর্বশেষ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিরাপত্তা ইস্যুতে কয়েকদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল ভারত। এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ খেলতে চাচ্ছে না ম্যান ইন ব্লু’রা। দেশটির একাধিক গণমাধ্যমের দাবি, সদ্য সমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে মহাদেশীয় মেগা আসরের আগে কোচ গৌতম গম্ভীরও দলকে টানা বিশ্রামে রাখতে চাইছেন, যাতে কোনো ধরনের ইনজুরি সমস্যায় না পড়তে হয়।

বাংলাদেশের পরিবর্তে চলতি আগস্টের শেষদিকে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। লঙ্কানদের সঙ্গে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল তাদের। তবে এই সিরিজও বাতিল করতে যাচ্ছে ম্যান ইন ব্ল’রা।

এদিকে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির। তবে তাদের নিয়ে বাড়ছে ভক্তদের আক্ষেপ। অস্ট্রেলিয়া সফরের আগে হয়তো এই দুই সিনিয়র ক্রিকেটারকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না। কেননা, এরই মধ্যে টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসর নিয়েছেন তারা। যে কারণে এবারের এশিয়া কাপে তাদের খেলার কোনো সুযোগ নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেললে, এশিয়া কাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না ভারতের। যদিও এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন। এছাড়া ব্যক্তিগতভাবে নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজ করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ